গোপালগঞ্জে বেওয়ারিশ কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহতের নাম সোহাগী। জানা গেছে, স্কুল শেষে বাসায় ফেরার পথে হঠাৎ একটি কুকুর তাকে তাড়া করে। ভয়ে দৌড়াতে গিয়ে সে রাস্তার পাশের একটি ড্রেনে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, দুপুরে মেয়েটি স্কুল থেকে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।



