Homeজাতীয়আবু সাঈদ হত্যা মামলার অভিযুক্তদের ট্রাইব্যুনালে আনা হয়েছে।

আবু সাঈদ হত্যা মামলার অভিযুক্তদের ট্রাইব্যুনালে আনা হয়েছে।

আবু সাঈদ হত্যা মামলার অভিযুক্তদের ট্রাইব্যুনালে আনা হয়েছে।

বহুল আলোচিত জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হচ্ছে। এ উপলক্ষে গ্রেফতার ছয় আসামিকে আদালতে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় প্রদান করবেন বিচারক, এবং পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে।

এই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদ, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় উল্লেখযোগ্য।

গত বছরের ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। পরবর্তীতে ৬ আগস্ট অভিযোগ গঠন করা হয় এবং ২৭ আগস্ট থেকে বিচার কার্যক্রম শুরু হয়। এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img