Homeইউনিয়ন২০০ টাকার জন্য বিবাদ, স্বামীর মারধরে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

২০০ টাকার জন্য বিবাদ, স্বামীর মারধরে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

খুলনায় ২০০ টাকার জন্য বিবাদ, স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু

খুলনা মহানগরীর বয়রা ইসলামিয়া কলেজ রোড এলাকায় মাত্র ২০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বামীর নির্যাতনের শিকার হয়ে চাঁদনী (২৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এই ঘটনা ঘটে।

সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত চাঁদনীর স্বামী মাসুদ পেশায় রাজমিস্ত্রি। দম্পতিটি ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তাদের সংসারে প্রায়ই কলহ লেগেই থাকত।

মঙ্গলবার সন্ধ্যায় চাঁদনীর সঙ্গে মাসুদের কথাকাটাকাটি হয় মাত্র ২০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে। একপর্যায়ে মাসুদ তাকে কিল-ঘুষি মারতে থাকলে চাঁদনী গুরুতর আহত হয়ে পড়েন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চাঁদনীর ছোট ভাই হৃদয় জানান, তার দুলাভাই মাসুদ কিছুদিন আগে তার কাছ থেকে ২০০ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ফেরত চাইলে চাঁদনীর সঙ্গে মাসুদের কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে সে বোনকে মারধর করে। মারধরের পর চাঁদনী অজ্ঞান হয়ে পড়লেও পরিবারের পক্ষ থেকে প্রথমে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়। প্রায় দেড় ঘণ্টা পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদনীর এক সন্তান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img