Homeজাতীয়টানা ১৩ ঘণ্টা সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন।

টানা ১৩ ঘণ্টা সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন।

হবিগঞ্জের মনতলা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন ও একটি গার্ডব্রেক লাইনচ্যুত হওয়ায় প্রায় ১২ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এই ঘটনার কারণে সিলেট থেকে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ ও ‘কালনী এক্সপ্রেস’ এবং চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’-এর যাত্রা বাতিল করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত থেকেই লাইনচ্যুত ওয়াগন ও গার্ডব্রেক উদ্ধারে কাজ করছে রিলিফ ট্রেন।

জানা যায়, বুধবার রাত সোয়া ৯টার দিকে তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন পার হয়ে শাহপুর এলাকায় পৌঁছালে হঠাৎ পাঁচটি ওয়াগন ও একটি গার্ডব্রেক লাইনচ্যুত হয়। এ সময় ওয়াগনগুলো থেকে তেল ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তা সংগ্রহ করতে শুরু করে। পরে ঘটনাস্থলে পৌঁছে বিজিবি লুট করা তেল জব্দ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img