Homeজাতীয়বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন সন্তানের মা

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন সন্তানের মা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন তিন সন্তানের এক মা। বুধবার সকাল থেকে ওই নারীর অবস্থানের জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাঁকে এবং অভিযুক্ত ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত এমাজুল হক পেশায় কৃষক এবং তিনি এক সন্তানের জনক। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ধরে দুজনের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সম্প্রতি ওই নারী বিয়ের জন্য চাপ দিলেও এমাজুল হক এতে সম্মতি দেননি। এরই পরিপ্রেক্ষিতে বুধবার সকালে তিনি অভিযুক্তের বাড়িতে গিয়ে অবস্থান নেন।

খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় উৎসুক জনতার ভিড় ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উভয়কে থানায় নেওয়া হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, উভয় পক্ষের পরিবারের সদস্যদের থানায় ডেকে আলোচনার মাধ্যমে বিষয়টি সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য জানান, দুই পরিবারের আলোচনার ভিত্তিতে এক লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে তাঁদের বিয়ের সিদ্ধান্ত হয়েছে। পরে বুধবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে পুলিশ দুজনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। শিগগিরই পারিবারিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img