Homeঅর্থনীতিঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৫ বিলিয়ন ডলার

ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৫ বিলিয়ন ডলার

ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসী আয় বেড়ে যাওয়ার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ২৫ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্যমতে, দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুসারে এ রিজার্ভের পরিমাণ এখন ২০ দশমিক ৩০ বিলিয়ন ডলার। তবে বাস্তবে ব্যয়যোগ্য রিজার্ভ ১৫ বিলিয়নের ঘরেই রয়েছে।

এর আগে মার্চের শুরুতে আকুর (Asian Clearing Union) জানুয়ারি-ফেব্রুয়ারির আমদানি বিল বাবদ ১.৭৫ বিলিয়ন ডলার পরিশোধের ফলে নিট রিজার্ভ নেমে এসেছিল ১৯.৭৫ বিলিয়ন ডলারে।

বিশ্ববাজারে ডলার সংকট ও আমদানি ব্যয়ের চাপের মধ্যেও মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এতে দেশের রিজার্ভ ব্যবস্থাপনায় স্বস্তি ফিরেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img