Homeজাতীয়স্ত্রীর আত্মহত্যা মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্টেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ জানান, আত্মসমর্পণের পর আসামিপক্ষের করা জামিন আবেদন আদালত গ্রহণ করেননি। শুনানি শেষে আবেদন খারিজ করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাথ খান ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় জাহের আলভী নেপালে অবস্থান করছিলেন। তবে ইকরার পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ, মানসিক চাপ ও নির্যাতনের কারণে তিনি আত্মহত্যা করতে বাধ্য হন।

ঘটনার দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় জাহের আলভীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, জাহের আলভী ও আফরা ইভনাথ খান ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে সন্তান রয়েছে। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img