ঢাকা, রাজশাহী, সাতক্ষীরা, ফরিদপুর ও নেত্রকোণাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংহাই অঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল হওয়ায় কম্পনটি ছিল শক্তিশালী। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭।
বাংলাদেশের একাধিক জেলায় এই কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ রাজশাহী, সাতক্ষীরা, ফরিদপুর ও নেত্রকোণায় ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কে ঘরবাড়ি থেকে বেরিয়ে আসে।
তাৎক্ষণিকভাবে দেশে কোথাও কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের মাত্রা বিবেচনায় এটি ছিল একটি শক্তিশালী প্রাকৃতিক ঘটনা।

বিশেষজ্ঞরা বলছেন, এমন ভূমিকম্পের ফলে আফটারশক বা পরবর্তী কম্পনের সম্ভাবনা থাকে, তাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।



