Homeইসলাম ও ধর্মদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদুল ফিতর

দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদুল ফিতর

বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভা শেষে তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলে চাঁদ দেখা যাওয়ার তথ্য যাচাই করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

প্রসঙ্গত, ঈদের তারিখ নির্ধারণ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় প্রতিবছর তা পরিবর্তিত হয়। রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে, তাই ঈদের সুনির্দিষ্ট দিন জানার জন্য শেষ রোজার রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়। এবার ২৯টি রোজা শেষে ঈদ উদযাপিত হচ্ছে।

উল্লেখ্য, এক মাস রোজা পালনের পর শাওয়াল মাসের প্রথম দিনে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img