এক মাস সিয়াম সাধনার পর আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। রোববার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই দেশজুড়ে বইছে উৎসবের আমেজ। জাতীয় কবি নজরুল ইসলামের গান “রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ”–এ মুখরিত হয়েছে রেডিও-টেলিভিশন।
ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবারই প্রথম শান্তিপূর্ণ পরিবেশে পালিত হচ্ছে ঈদ। সরকার এবার ঈদ আয়োজনকে বিশেষ রূপ দিতে সুলতানি আমলের আদলে সাজিয়েছে অনুষ্ঠান। ঈদের নামাজ শেষে থাকবে র্যালি, মেলা ও সাংস্কৃতিক পরিবেশনা।
সকালে গোসল ও সেমাই দিয়ে দিন শুরু করে মুসল্লিরা অংশ নিচ্ছেন ঈদের জামাতে। নামাজ শেষে কবর জিয়ারত, আত্মীয়-স্বজনের সাথে দেখা-সাক্ষাৎ ও শিশুদের আনন্দঘন ভ্রমণে মুখর দিন কাটছে মুসলমানদের।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ঐক্য ও সহানুভূতির আহ্বান জানিয়েছেন।

ঈদের করণীয়:
– ফজরের নামাজ জামাতে আদায়
– ঈদের আগে গোসল
– ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া
– তাকবির পাঠ, শুভেচ্ছা বিনিময়
– ঈদের নামাজ ও খুতবা শোনা
– ইয়াতিম-অসহায়ের খোঁজ রাখা
ঈদের জামাতসূচি:
– জাতীয় ঈদগাহে: সকাল ৮:৩০ (বিকল্পস্থল: বায়তুল মোকাররম, সকাল ৯টা)
– বায়তুল মোকাররমে: ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০:৪৫ মিনিটে পাঁচটি জামাত
– রাজধানীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহেও জামাত অনুষ্ঠিত হবে



