Homeইসলাম ও ধর্মসোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’: ফিলিস্তিনের পক্ষে ঢাকাবাসীর সমবেত প্রতিবাদ

সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’: ফিলিস্তিনের পক্ষে ঢাকাবাসীর সমবেত প্রতিবাদ

ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক সংহতি কর্মসূচি। আজ শনিবার বিকেল ৩টা থেকে মূল কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই উদ্যানমুখী মানুষের ঢল নামে।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন। ফিলিস্তিনের পতাকা ও প্রতিবাদী ব্যানার-ফেস্টুন হাতে সমবেত এই জনতা গাজায় নিরীহ মানুষের ওপর চালানো সহিংসতার তীব্র নিন্দা জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে জনমত তৈরি এবং ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশের লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন। এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো হস্তক্ষেপ কামনা করা হচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মানবিক অবস্থান তুলে ধরা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img