Homeফিচারপ্রচণ্ড গরমে হিট ক্র্যাম্পের ঝুঁকি: প্রতিরোধ ও করণীয়

প্রচণ্ড গরমে হিট ক্র্যাম্পের ঝুঁকি: প্রতিরোধ ও করণীয়

চলমান গ্রীষ্মে তীব্র রোদ ও প্রচণ্ড গরম শুধু অস্বস্তিই নয়, শরীরের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিও তৈরি করছে। অধিকাংশ মানুষ হিট স্ট্রোক সম্পর্কে জানলেও, চিকিৎসকরা সতর্ক করছেন আরেকটি সমস্যার— হিট ক্র্যাম্প— ঝুঁকির কথাও।

হিট ক্র্যাম্প কী?

হিট ক্র্যাম্প হলো শরীরের পেশিতে ব্যথাযুক্ত খিঁচুনি, যা মূলত পা, হাত, পেট বা পিঠে দেখা দেয়। অতিরিক্ত ঘামের ফলে শরীর থেকে পানি ও প্রয়োজনীয় লবণ (ইলেক্ট্রোলাইট) বের হয়ে গেলে এই সমস্যা হয়। এতে ক্লান্তি, দুর্বলতা, মাথাব্যথা, বমি বমি ভাবের পাশাপাশি পেশিতে আকস্মিক খিঁচুনি হতে পারে।

হিট ক্র্যাম্প হলে করণীয়:

  • দ্রুত শীতল ও ছায়াযুক্ত স্থানে চলে যান
  • বিশ্রাম নিন ও স্যালাইন বা ইলেক্ট্রোলাইটসমৃদ্ধ পানি পান করুন
  • আক্রান্ত পেশিকে হালকাভাবে স্ট্রেচ করুন
  • প্রয়োজনে ঠাণ্ডা পানির সেঁক দিতে পারেন

যদি হিট ক্র্যাম্প দীর্ঘস্থায়ী হয়, বমি শুরু হয় বা শরীরে দুর্বলতা ও বিভ্রান্তি দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ এসব লক্ষণ হিট স্ট্রোকের পূর্বাভাস হতে পারে।

হিট স্ট্রোক: মারাত্মক তাপজনিত অসুস্থতা

হিট স্ট্রোক সবচেয়ে গুরুতর তাপজনিত সমস্যা, যেখানে শরীরের তাপমাত্রা ১০৩° ফারেনহাইটের ওপরে উঠে যায়। এতে বিভ্রান্তি, খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া উচিত, কারণ এটি জীবনঘাতী হতে পারে।

প্রতিরোধের উপায়:

  • প্রচণ্ড রোদে কাজ বা বাইরে যাওয়া এড়িয়ে চলুন
  • পর্যাপ্ত পানি ও লবণসমৃদ্ধ তরল পান করুন
  • হালকা ও ঢিলেঢালা পোশাক পরুন
  • ছাতা, টুপি ও সানগ্লাস ব্যবহার করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img