Homeজাতীয়‘জুলাই ঘোষণাপত্র’ দ্রুত জারি ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি এনসিপির

‘জুলাই ঘোষণাপত্র’ দ্রুত জারি ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি এনসিপির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অন্তর্বর্তী সরকারের কাছে ‘জুলাই ঘোষণাপত্র’ দ্রুত জারির পাশাপাশি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। শনিবার রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই দাবি জানায় দলটি।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি, নির্ধারিত সময়ের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ নিশ্চিত করতে। এ ঘোষণার মাধ্যমে ‘জুলাই শহীদ’ ও আহতদের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা নিশ্চিত করা জরুরি।”

তিনি আরও বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত সব নির্বাচন আইনগতভাবে অবৈধ ঘোষণা করতে হবে। সেই সঙ্গে দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজন করারও দাবি জানিয়েছি।”

প্রধান উপদেষ্টা তাদের দাবিগুলোর বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানান নাহিদ ইসলাম।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, তারা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ প্রত্যাশা করছে, যা দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img