Homeআন্তর্জাতিকভারতীয় লেখিকা বানু মুশতাক পেলেন বুকার পুরস্কার: 'হার্ট ল্যাম্প' গল্পগ্রন্থের জন্য আন্তর্জাতিক...

ভারতীয় লেখিকা বানু মুশতাক পেলেন বুকার পুরস্কার: ‘হার্ট ল্যাম্প’ গল্পগ্রন্থের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি

বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘বুকার পুরস্কার’ অর্জন করলেন ভারতীয় লেখিকা বানু মুশতাক। ৭৭ বছর বয়সী এই লেখিকার লেখা গল্পগ্রন্থ ‘হার্ট ল্যাম্প’–এর জন্য মঙ্গলবার (১৯ মে) পুরস্কার ঘোষণা করে বুকার কর্তৃপক্ষ।

কান্নাড়া ভাষায় রচিত ‘হার্ট ল্যাম্প’ মূলত দক্ষিণ ভারতে বসবাসরত মুসলিম নারীদের জীবনের নানা দিক, সংগ্রাম ও অভিজ্ঞতা নিয়ে লেখা ১২টি ছোটগল্পের সংকলন। বইটির ইংরেজি অনুবাদ করেছেন দিপা ভাস্তি। অনুবাদে গল্পগুলোর আবেগ ও প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য অনুবাদকও সমানভাবে প্রশংসিত হচ্ছেন।

বানু মুশতাক শুধু একজন লেখিকা নন, তিনি একজন সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং আইনজীবী হিসেবেও সুপরিচিত। তার লেখায় বারবার উঠে এসেছে সমাজের প্রান্তিক নারীদের কণ্ঠস্বর। নারী অধিকার নিয়ে তার কাজ এবং সাহিত্য তার সমগ্র জীবনদর্শনের প্রতিফলন।

বুকার পুরস্কারপ্রাপ্তির পর প্রতিক্রিয়ায় বানু মুশতাক বলেন, “এই পুরস্কার শুধু আমার একার নয়, এটি সেইসব নারীদের কণ্ঠস্বর যারা এতদিন অদৃশ্য থেকেছে। আমি আশা করি, আমার গল্পগুলো তাদের গল্প বলার সাহস দেবে।”

‘হার্ট ল্যাম্প’-এর মাধ্যমে শুধু ভারতীয় সাহিত্য নয়, দক্ষিণ এশিয়ার প্রান্তিক নারীদের অভিজ্ঞতা ও জীবনধারাকেও আন্তর্জাতিক পাঠকের কাছে পৌঁছে দিলেন বানু মুশতাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img