Homeফিচারতিন দেশের ৪০টি প্রেক্ষাগৃহে চলছে ‘জংলি’

তিন দেশের ৪০টি প্রেক্ষাগৃহে চলছে ‘জংলি’

এই ঈদে বাংলাদেশের সিনেমা ‘জংলি’ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্দায় জায়গা করে নিচ্ছে। ২৫ এপ্রিল থেকে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মোট ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। স্বপ্ন স্কেয়ারক্রো-এর পরিবেশনায় এটি এবার ঈদের বাইরে সর্বোচ্চ সংখ্যক আন্তর্জাতিক স্ক্রিনে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা হতে যাচ্ছে।

প্রথম সপ্তাহে ‘জংলি’ চলবে কানাডার টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার ও উইন্ডসরের বিভিন্ন প্রেক্ষাগৃহে। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক, বাফেলো, ডেট্রয়েট, শিকাগো, ফিলাডেলফিয়া, আটলান্টা, ডালাস, হিউস্টন, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, আটলান্টিক সিটি ও ক্যানসাস সিটির সিনেমা হলে প্রদর্শিত হবে। যুক্তরাজ্যে থাকছে লন্ডন, বার্মিংহাম, ওয়েম্বলি, লুটন ও ফেলথামের পর্দায়।

স্বপ্ন স্কেয়ারক্রোয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব জানান, “এ সময়ে হলিউড ও বলিউড সিনেমার দাপট থাকা সত্ত্বেও ‘জংলি’ ভালো শুরু করতে পারলে দ্বিতীয় সপ্তাহেও অনেক স্ক্রিন ধরে রাখতে পারবে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ সিনেমা চেইন Cinemark-এ আরও কিছু নতুন হল পাওয়ার সম্ভাবনাও রয়েছে।”

এম রাহিম পরিচালিত ‘জংলি’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শিশুশিল্পী নৈঋতা (পাখি চরিত্রে), বুবলী ও দিঘী। প্রিন্স মাহমুদের সুরে সিনেমার গানগুলো ইতোমধ্যেই দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। ‘বাবা তোমায় ছাড়া’ ও ‘বন্ধুগো’ গান দুটি সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে টাইগার মিডিয়া ও এমআইবি স্টুডিওস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img