Homeজাতীয়অনলাইনেও নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম, বিটিআরসি নেবে পদক্ষেপ

অনলাইনেও নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম, বিটিআরসি নেবে পদক্ষেপ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের সবধরনের কার্যক্রম—অফলাইন ও অনলাইনে—নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে দলটির ফেসবুক পেজসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় উপস্থিতি বন্ধ করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করছে সংস্থাটি।

রোববার (১১ মে) বিষয়টি নিশ্চিত করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, “উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী একটি পরিপত্র জারি হলে, বিটিআরসি মেটাসহ অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলোকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে। আশা করছি, বিটিআরসির মাধ্যমে পাঠানো চিঠির পর দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

এর আগে শনিবার রাতে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত ঘোষণার পর দলটির ফেসবুক পেজে তাৎক্ষণিকভাবে একটি প্রতিবাদমূলক পোস্ট দেওয়া হয় এবং পরবর্তীতে একটি বিবৃতিও প্রকাশ করা হয়। এখনও নিয়মিতভাবে দলটির পেজ থেকে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে, যার মধ্যে উসকানিমূলক বিষয়বস্তুও রয়েছে বলে অভিযোগ উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img