Homeলাইফস্টাইলভুলে যাওয়ার প্রবণতা বাড়ছে? দায়ী হতে পারে এই অভ্যাসগুলো

ভুলে যাওয়ার প্রবণতা বাড়ছে? দায়ী হতে পারে এই অভ্যাসগুলো

বর্তমান ডিজিটাল যুগে মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে—এমন অভিযোগ ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা, অনিয়মিত জীবনযাপন এবং কিছু সাধারণ দৈনন্দিন অভ্যাস মস্তিষ্কের সক্রিয়তা কমিয়ে দেয়। এর ফলে দেখা দেয় ‘ব্রেন ফগ’—যেখানে মনোযোগ কমে যায়, চিন্তাভাবনা ধীর হয়ে পড়ে এবং সাম্প্রতিক ঘটনা মনে রাখতে কষ্ট হয়।

চলুন জেনে নিই, কোন অভ্যাসগুলো আমাদের স্মৃতিশক্তিকে ক্ষতিগ্রস্ত করছে:

🔸 সকালের খাবার না খাওয়া
অনেকেই সকালে নাশতা না করেই কাজে বেরিয়ে পড়েন। এতে শরীর পর্যাপ্ত পুষ্টি না পেলে গ্লুকোজের ঘাটতি হয়, যা মস্তিষ্কের শক্তি সরবরাহে বাধা সৃষ্টি করে। এর প্রভাব পড়ে স্মৃতিশক্তির ওপর।

🔸 প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা
আজকাল ফোন নাম্বার থেকে ঠিকানা—সবই স্মার্টফোনে সংরক্ষিত। এমনকি রাস্তা খুঁজতেও ব্যবহার করি জিপিএস। ফলে মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশটি কম ব্যবহৃত হয়, যা দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তিকে দুর্বল করে দেয়।

🔸 অতিরিক্ত স্ক্রিন টাইম
রাতে ঘুমানোর আগে ঘণ্টার পর ঘণ্টা মোবাইল স্ক্রলিং বা ভিডিও দেখা আজকাল সাধারণ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এতে কর্টিসল হরমোন বেড়ে গিয়ে ঘুমে ব্যাঘাত ঘটায় এবং ব্রেন ফগ তৈরি করে।

🔸 অতিরিক্ত চিনি খাওয়া
চিনি ও প্রক্রিয়াজাত খাবারে থাকা রাসায়নিক উপাদান হরমোনের ভারসাম্য নষ্ট করে। এর ফলে স্মৃতিশক্তি দুর্বল হওয়ার পাশাপাশি অনিদ্রা, মাথাব্যথা ও মাইগ্রেন দেখা দিতে পারে।

🔸 রোদে না যাওয়া
যারা ঘরের ভেতরে বেশি সময় কাটান, তাদের মধ্যে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয়। এতে মন খারাপ, ক্লান্তি ও স্মৃতিশক্তি দুর্বল হওয়ার আশঙ্কা বেড়ে যায়।

🟢 কীভাবে রক্ষা করবেন স্মৃতিশক্তিকে?
স্মৃতিশক্তি বজায় রাখতে চাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা ও প্রযুক্তির সীমিত ব্যবহার। প্রতিদিন কিছুক্ষণ রোদে থাকাও উপকারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img