Homeআন্তর্জাতিকমালদ্বীপে প্রবাসীদের সম্মানে বাংলাদেশ হাইকমিশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মালদ্বীপে প্রবাসীদের সম্মানে বাংলাদেশ হাইকমিশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে মালদ্বীপে অবস্থানরত প্রবাসীদের সম্মানে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাজধানী মালের বাংলাদেশ দূতাবাস ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ প্রবাসীদের সঙ্গে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং মালদ্বীপে তাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান, এনবিএল মানি ট্রান্সফার মালদ্বীপ প্রাইভেট লিমিটেডের সিইও মাকসুদুর রহমান, ঢাকা ট্রেডার্স প্রাইভেট লিমিটেডের সিইও মো. বাবুল হোসেন, ষ্টার এপিয়ারেলস ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেডের সিইও মো. আলতাফ হোসেন ও বিশিষ্ট কমিউনিটি নেতা মুক্তার হোসেন।

এছাড়াও, রাজধানী মালে ও আশপাশের এলাকার বিভিন্ন পেশাজীবী প্রবাসী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বাংলাদেশি ব্যবসায়ীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ তাঁর বক্তব্যে বলেন, “রমজানের আত্মশুদ্ধির বার্তা নিয়ে আমাদের প্রবাস জীবনে দেশ ও জাতির ভাবমূর্তি রক্ষায় আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” তিনি প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য এবং পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img