বাংলাদেশের ভবিষ্যৎ ও জনগণের মুক্তির পথনির্দেশনা হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফাকে “মুক্তির সনদ” হিসেবে আখ্যায়িত করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
শনিবার (২১ জুন) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সুরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক গ্রামীণভোজ ও সম্প্রীতি মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী। এটি ছিল গুম, খুন ও সহিংসতায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ এবং রামগঞ্জবাসীর সঙ্গে সৌহার্দ্য বিনিময়ের অংশ।
জিলানী বলেন, “বিএনপি একটি সংস্কারমুখী রাজনৈতিক দল। ৩১ দফার রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে সাম্যভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এ দফাগুলোর সফল বাস্তবায়ন কেবল বিএনপির পক্ষেই সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহাবুবুর রহমান ভিপি বাহার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
- কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন
- লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন কবির স্বপন ও সদস্য সচিব হারুনুর রশিদ হারুন
- জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান লিংকন
- রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী ও পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না
- স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন দুলাল।



