ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর বিজয় উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। তবে কর্মসূচিতে কোনো আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র্যালি না করার নির্দেশ দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ কৃপায় শিক্ষার্থীদের বিজয় নিশ্চিত হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

ঘোষিত কর্মসূচিতে রয়েছে:
১. শুকরিয়া আদায় ও দোয়া মাহফিল, নৈশ ইবাদত (শব্বেদারি)।
২. শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ।
সভাপতি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “সব শাখাকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি মিছিল বা শোভাযাত্রা না করার অনুরোধ করছি। আল্লাহ আমাদের সকল তৎপরতা কবুল করুন।”



