Homeজাতীয়১২ কেজি এলপিজির দাম কমলো ৩৯ টাকা

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৯ টাকা

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কমেছে ৩৯ টাকা।

বুধবার (২ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ মূল্য ঘোষণা করেছে। নতুন এ দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

কমেছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুন মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৬৪ টাকা ৩০ পয়সা।

এর আগে, জুন মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া, প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয় ৬৪ টাকা ৩০ পয়সা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img