Homeখেলাবাংলাদেশে পা রাখলেন হামজা চৌধুরী, সিলেটে উচ্ছ্বাসের জোয়ার

বাংলাদেশে পা রাখলেন হামজা চৌধুরী, সিলেটে উচ্ছ্বাসের জোয়ার

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। জাতীয় দলের হয়ে খেলার লক্ষ্যে ১৭ মার্চ (সোমবার) সকাল ১০:৪৫ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে সিলেট পৌঁছার আগেই তাঁর আগমনের খবরে উৎসাহী ফুটবলপ্রেমীরা ভিড় জমায় বিমানবন্দরের বাইরে। কেউ ব্যানার হাতে, কেউবা খালি হাতেই উপস্থিত হন প্রিয় তারকাকে স্বাগত জানাতে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হামজাকে বরণ করে নিতে নেয় বড় পরিসরের প্রস্তুতি। বাফুফের সাতজন নির্বাহী সদস্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন, যারা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। হামজার সঙ্গে এসেছেন তাঁর বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও।

হামজার আগমনকে কেন্দ্র করে সিলেটে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। গণমাধ্যমের বিপুল উপস্থিতি এবং ভক্তদের উচ্ছ্বাস প্রমাণ করে, দেশের ফুটবল অনুরাগীরা এই মধ্যমাঠের তারকাকে নিয়ে কতটা আশাবাদী।

এখন গোটা দেশ অপেক্ষায়—কবে বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন হামজা চৌধুরী!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img