Homeইউনিয়নমায়ের লাশ রেখে সম্পত্তির জন্য সংঘর্ষ, ২০ ঘণ্টা পর দাফন

মায়ের লাশ রেখে সম্পত্তির জন্য সংঘর্ষ, ২০ ঘণ্টা পর দাফন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে মায়ের লাশ সামনে রেখে সম্পত্তির ভাগ নিয়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রায় ২০ ঘণ্টা ধরে লাশ দাফন না করে আটকে রাখেন তারা। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মায়ের দাফন সম্পন্ন হয়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামে। এর আগে সন্ধ্যায় আমেনা বেগম (৬৫) নামের ওই নারী মারা যান বেগমগঞ্জ উপজেলায় মেয়ের বাড়িতে। তিনি শাহজাদপুর গ্রামের মৃত মাওলানা সেলামত উল্লাহর স্ত্রী।

স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে, মায়ের সম্পত্তির ভাগ নিয়ে দুই ছেলে নজিব উল্লাহ ও সাইফুল উল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আমেনা বেগমের লাশ স্বামীর বাড়িতে নিয়ে আসার পর এ বিরোধ ফের চরমে ওঠে। কথা-কাটাকাটির একপর্যায়ে দুই ভাই হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং লাশ দাফন স্থগিত থাকে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। তিনি দীর্ঘ সময় ধরে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন। তাঁর উপস্থিতিতে প্রাথমিক সমঝোতা হলে বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে আমেনা বেগমকে তাঁর স্বামীর কবরের পাশে দাফন করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেম জানান, মায়ের দাফন নিয়ে দুই ভাই প্রাথমিকভাবে একমত হয়েছেন। সম্পত্তি বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে বৈঠক হবে, অন্যথায় আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img