Homeজাতীয়আজ ঢাকা মাতাবেন জনপ্রিয় পাকিস্তানি শিল্পী আইমা বেগ

আজ ঢাকা মাতাবেন জনপ্রিয় পাকিস্তানি শিল্পী আইমা বেগ

পাকিস্তানের জনপ্রিয় গায়িকা আইমা বেগ আজ প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে যাচ্ছেন। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রুল দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের বিশেষ এই কনসার্ট, যার আয়োজক ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।

প্রথমে সেনা প্রাঙ্গণে কনসার্টটি বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে ভেন্যু পরিবর্তন করে শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত করা হয়েছে কনসার্টটি। আয়োজক সূত্রে জানা গেছে, বিকেল ৪টা থেকে কনসার্ট শুরু হলেও আইমা বেগ কখন মঞ্চে উঠবেন তা জানানো হয়নি।

এই প্রথমবারের মতো ইয়ামাহা মিউজিক বাংলাদেশের নিয়মিত আয়োজনে একজন আন্তর্জাতিক শিল্পী যুক্ত হলেন। সাধারণত ‘ওয়ান ট্রু সাউন্ড’ ব্যানারে দেশীয় শিল্পীদের নিয়ে আয়োজন হলেও এবার ব্যতিক্রম ঘটেছে আইমা বেগের অংশগ্রহণে।

২০১৬ সালে ‘লাহোর সে আগে’ সিনেমায় প্লেব্যাকের মাধ্যমে সংগীতজগতে পা রাখেন আইমা বেগ। ‘কালাবাজ দিল’ গানে কণ্ঠ দিয়ে অর্জন করেন লাক্স স্টাইল অ্যাওয়ার্ড ও গ্যালাক্সি ললিউড অ্যাওয়ার্ড। এরপর ‘সাত দিন মোহাব্বত ইন’, ‘দ্য ডাংকি কিং’, ‘বাজি’ সহ একাধিক জনপ্রিয় ছবিতে গান গেয়ে নিজের অবস্থান সুদৃঢ় করেন।

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা তিন বছর কোক স্টুডিও পাকিস্তানে পারফর্ম করেন আইমা বেগ। ২০২২ সালে পিএসএলের থিম সং ‘আগে দেখ’-এ আতিফ আসলামের সঙ্গে এবং ২০২৩ সালে আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ গানেও কণ্ঠ দেন তিনি।

ঢাকার সংগীতানুরাগীদের জন্য আজকের সন্ধ্যাটি নিঃসন্দেহে হয়ে উঠবে স্মরণীয়, কারণ এই প্রথম তারা সরাসরি উপভোগ করতে পারবেন আইমা বেগের মনোমুগ্ধকর পরিবেশনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img