Homeজাতীয়চানাচুর গলায় আটকে ১১ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

চানাচুর গলায় আটকে ১১ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মাইজবাড়ি গ্রামে চানাচুর গলায় আটকে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বুধবার রাতে।

নিহত শিশুর নাম সুমাইয়া খাতুন। সে উপজেলার কোনাবাড়ি এলাকার সাইদুল রহমানের মেয়ে। ঘটনার দিন সকালে সুমাইয়ার মা ছানোয়ারা বেগম মেয়েকে নিয়ে নানাবাড়ি মাইজবাড়িতে বেড়াতে যান।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রাতে ঘরের কাজে ব্যস্ত থাকার সময় সুমাইয়াকে বিছানায় বসিয়ে রেখেছিলেন তার মা। এ সময় কেউ আগেই খাওয়া চানাচুরের কিছু অংশ বিছানায় ফেলে রেখেছিলেন। অসাবধানতাবশত সুমাইয়া সেই চানাচুর মুখে দিলে তার গলায় আটকে যায়। পরিবারের লোকজন তা সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শ্বাসনালীতে খাদ্য আটকে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img