Homeফিচারউন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি

মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে আজ সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে এবং সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হবে। তাঁর সঙ্গে বড় দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক যাবেন বলে নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় সংশ্লিষ্ট উপদেষ্টা, বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং তাঁর চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখা হবে। এ ছাড়া তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img