Homeআন্তর্জাতিকবিশ্বকাপে নেইমার থাকছেন—সুস্পষ্ট করলেন কোচ আনচেলত্তি

বিশ্বকাপে নেইমার থাকছেন—সুস্পষ্ট করলেন কোচ আনচেলত্তি

ব্রাজিলের জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় নেইমার রয়েছেন—এমনই আশ্বাস দিলেন নতুন কোচ কার্লো আনচেলত্তি। তার অধীনে এখনো মাঠে নামেননি নেইমার, এমনকি বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচেও ছিলেন না এই সুপারস্টার ফরোয়ার্ড। ফলে তাকে নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনা-কল্পনা।

তবে সেই অনিশ্চয়তা দূর করে আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছেন, নেইমার তার পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ এবং তিনি আশা করেন নেইমার বিশ্বকাপে দলের মূল ভরসা হয়ে উঠবেন।

গত বৃহস্পতিবার (২৬ জুন) এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, “নেইমার আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে বিশ্বকাপে। আমি ওর সঙ্গে কথা বলেছি প্রস্তুতি নিয়ে। ওর হাতে এখনো সময় আছে নিজেকে প্রস্তুত করার, এবং আমরা বিশ্বাস করি সে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশ্ব ফুটবলের একসময়ের উজ্জ্বল তারকা নেইমার বর্তমানে ইউরোপের ফুটবল মঞ্চ থেকে কিছুটা দূরে। তিনি সম্প্রতি নিজ দেশ ব্রাজিলের ক্লাব স্যান্টোসের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরের পর ব্রাজিল জাতীয় দলে আর খেলা হয়নি তার। উরুগুয়ের বিরুদ্ধে এক ম্যাচে গুরুতর চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন তিনি। একই সঙ্গে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গেও তার চুক্তি শেষ হয়েছে।

তবে আশা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বরে চিলি এবং বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আবারও ব্রাজিলের জার্সিতে দেখা যেতে পারে এই ফরোয়ার্ডকে। ১২৮ ম্যাচে ৭৯ গোল করে তিনি ইতোমধ্যেই ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম লিখিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img