Homeআন্তর্জাতিকপোপের শেষকৃত্যে অংশ নিতে ভ্যাটিকান সফরে কাতারে প্রধান উপদেষ্টা

পোপের শেষকৃত্যে অংশ নিতে ভ্যাটিকান সফরে কাতারে প্রধান উপদেষ্টা

পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে কাতার থেকে ভ্যাটিকানের উদ্দেশে রওনা দিয়েছেন কাতারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে তিনি রোমের উদ্দেশে যাত্রা করেন।

ইতালিতে পৌঁছে স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে তিনি সেন্ট পিটার স্কয়ারে গিয়ে পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানাবেন। তাকে স্বাগত জানাবেন ইতালি ও ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে সেন্ট পিটার স্কয়ারে আয়োজিত আনুষ্ঠানিক শেষকৃত্যে অংশ নেবেন ড. ইউনূস। রোববার দুপুর ১২টায় রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে যাত্রা করে সোমবার ভোরে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img