Homeঅর্থনীতিগঙ্গার পানিবন্টন নিয়ে বাংলাদেশ-ভারত আলোচনা শুরু

গঙ্গার পানিবন্টন নিয়ে বাংলাদেশ-ভারত আলোচনা শুরু

বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েনের মধ্যে অভিন্ন নদীর পানিবন্টন সংক্রান্ত বিষয় পর্যালোচনায় বৈঠকে বসেছেন দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৬ মার্চ) কলকাতায় শুরু হওয়া দুদিনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জেআরসি, বাংলাদেশের সদস্য মোহাম্মদ আবুল হোসেন। উভয়পক্ষের ১১ সদস্যের দলে ভারত প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শারদ চন্দ্র।

বৃহস্পতিবারের বৈঠকে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা পানি কম পাওয়ার কারণে কী কী সমস্যা হয় তা নিয়ে আলোচনা করেন। শুক্রবারও বৈঠক হবে।

এর আগে গত মঙ্গলবার (৪ মার্চ) ফারাক্কায় পানি পরিমাপের পর বৃহস্পতিবার কলকাতার এক হোটেলে বৈঠকে বসে বাংলাদেশ ও ভারতের যৌথ কমিটির প্রতিনিধিদল।

এই বৈঠকে গঙ্গার পানিবন্টন চুক্তি অনুযায়ী পানি ভাগাভাগি নিয়ে কথা হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব মোহাম্মদ আবুল হোসেন ফারাক্কাতে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন পানি বণ্টন নিয়ে সন্তুষ্ট তারা। তবে তিনি এও জানান, “এবছর পানির প্রবাহ কম থাকার জন্য কম পানি পাচ্ছে দুই দেশ।”

বৃহস্পতিবার বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিরা কম পানি পাওয়ার কারণে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় তা নিয়ে আলোচনা করেন। পানি কম পেলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সেচের সমস্যা হয়। জীববৈচিত্রের সমস্যা হয়। সুন্দরবন অঞ্চলে সমস্যা হয়। সেগুলো আলোচনায় জানানো হয়।

পানিপ্রবাহ কম থাকলে ভারতও প্রভাবিত হয়। পানি কম থাকলে ভাগাভাগি কম করতে হবে, এই টেকনিক্যাল বিষয় নিয়েই মূলত আলোচনা হয় বলে সূত্রের খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img