নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওমানপ্রবাসী বাহারউদ্দিনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনতে যান তার স্বজনরা। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী মাইক্রোবাসটি সড়কের পাশে খালে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে খাল থেকে মাইক্রোবাসটি তুলেন এবং নিহতদের মরদেহ উদ্ধার করেন।
বেগমগঞ্জ থানা পুলিশ জানায়, দুর্ঘটনায় বাহারউদ্দিনের স্ত্রী ও মেয়ে সহ সাতজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন তিন শিশু ও চার নারী।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



