Homeইউনিয়নইমাম-খতিব ও শিক্ষকের হাতে তারেক রহমানের পক্ষ থেকে সম্মাননা

ইমাম-খতিব ও শিক্ষকের হাতে তারেক রহমানের পক্ষ থেকে সম্মাননা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৫০০ মসজিদের ইমাম, খতিব ও মাদরাসা শিক্ষকদের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নামাজের উপহার প্রদান করা হয়েছে। এই উপহার বিতরণ কার্যক্রমের আয়োজন করেন জেলা বিএনপির নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম। শনিবার (১ নভেম্বর) সকালে বসুরহাটের মেট্রো টাওয়ারে মেট্রো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. ফখরুল ইসলাম বলেন, ইমামরা সমাজের পথপ্রদর্শক এবং শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সমাজকে সঠিক পথে পরিচালিত করতে তাদের ভূমিকা অনন্য ও অপরিসীম। তাই সমাজের এই সম্মানিত শ্রেণির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির নেতা তারেক রহমানের পক্ষ থেকে এই সামান্য উপহার প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, ইমাম, খতিব ও শিক্ষকরা কোনো রাজনৈতিক দলের সদস্য নন; তারা সমাজে নৈতিকতা, শিক্ষা ও মানবতার বার্তা ছড়িয়ে দেন। বিগত সময়ে তারা স্বাধীনভাবে মত প্রকাশে অনেক বাধার সম্মুখীন হয়েছেন, এখন তারা যেন সমাজের কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করতে পারেন, সেই আশা প্রকাশ করেন ফখরুল ইসলাম।

আপনার ব্র্যান্ডের সফলতা শুরু হোক DPBS Ads Campaign দিয়ে!

Fb: https://www.facebook.com/DPBS20

Web: dpbsonline.com

এরপর তিনি উপস্থিত ইমাম, খতিব ও শিক্ষকদের হাতে একে একে উপহার সামগ্রী তুলে দেন। প্রতিটি উপহারের প্যাকেটে ছিল একটি জায়নামাজ, একটি লুঙ্গি ও একটি পাঞ্জাবির কাপড়। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা আবদুল কাদের হেলালী। এতে আরও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, সদস্য একরামুল হক মিলন, বসুরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল বাশার বাহার, সাবেক সাধারণ সম্পাদক আবু তোয়াহা, বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল হাসান বিন কাশেম, উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা আইয়ুব আলী, বামনী আছিরিয়া সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক তাজুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্বাস আলী ও মাওলানা আলাউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানটি পুরো এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলে। স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ ও শিক্ষাবিদরা এই উদ্যোগকে প্রশংসা করেন এবং বলেন, সমাজে ঐক্য, সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে এমন উদ্যোগ আরও বৃদ্ধি করা প্রয়োজন। মেট্রো ফাউন্ডেশনের এই আয়োজন ধর্মীয় ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উপস্থিত অতিথিরা মূল্যায়ন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img