Homeআন্তর্জাতিকইরানি মিসাইল হামলায় হাইফায় আহত ২, নিখোঁজ ৩

ইরানি মিসাইল হামলায় হাইফায় আহত ২, নিখোঁজ ৩

সোমবার ইরানের নতুন মিসাইল হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফায় একটি বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন এবং তিনজন নিখোঁজ রয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘কান’-এর বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায়, হাইফা বন্দরের কাছে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন জ্বলতে দেখা গেছে। তাদের পর্যবেক্ষণে ইসরায়েলি বাহিনীর প্রতিরক্ষা কর্মকাণ্ডের ভিডিও ফুটেজও ধরা পড়েছে। হামলায় দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের তথ্য পাওয়া গেছে।

এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এক টেলিফোন আলোচনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, “ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা একেবারেই অনুচিত।” দুই নেতার মধ্যে কূটনৈতিক সমাধানকেই উত্তেজনা প্রশমনের সেরা উপায় হিসেবে উল্লেখ করা হলেও, তিনি যুদ্ধবিরতির কোনো সরাসরি আহ্বান জানাননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img