Homeজাতীয়নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে হাইকোর্টে রিট, বৈধতা চ্যালেঞ্জ

নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে হাইকোর্টে রিট, বৈধতা চ্যালেঞ্জ

নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে নতুন বিতর্কের জন্ম হয়েছে। কমিশনের কয়েকটি সুপারিশকে ‘ইসলামী শরীয়ত, সংবিধান ও ধর্মীয় অনুভূতির পরিপন্থী’ আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবী হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছেন।

রোববার (৪ মে) আইনজীবী রওশন আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন। চলতি সপ্তাহেই বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে বলে জানা গেছে।

রিট আবেদনে কমিশনের যে সুপারিশগুলো চ্যালেঞ্জ করা হয়েছে, তার মধ্যে রয়েছে নারী ও পুরুষের সমান উত্তরাধিকার, বহুবিবাহ নিষিদ্ধকরণ এবং যৌন পেশাকে আইনগত স্বীকৃতি দেয়ার প্রস্তাব। এসব সুপারিশকে আবেদনকারী সাংবিধানিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অসামঞ্জস্যপূর্ণ এবং বিতর্কিত বলে দাবি করেছেন।

এছাড়া, সুপারিশগুলো পুনরায় মূল্যায়নের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে আদালতের কাছে অনুরোধ জানানো হয়েছে। রিটে আইন, ধর্ম ও মহিলা বিষয়ক—এই তিনটি মন্ত্রণালয় এবং কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img