Homeজাতীয়দেশ থেকে লুটপাট ও অর্থপাচার বন্ধে কঠোর ব্যবস্থা নেব : ফয়জুল করীম

দেশ থেকে লুটপাট ও অর্থপাচার বন্ধে কঠোর ব্যবস্থা নেব : ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রক্ষমতায় এলে বিদেশে টাকা পাচার ও সরকারি অর্থ লুটপাটের মতো দুর্নীতি আর হবে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, ইসলামী আন্দোলন সরকার গঠন করলে দেশে আর কোনো মারামারি, হানাহানি, জুলুম বা অবিচার থাকবে না। গত ৫৪ বছরে যতটুকু উন্নয়ন হয়েছে, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে ৫-১০ বছরের মধ্যেই তার চেয়ে বেশি উন্নয়ন করা সম্ভব।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জের জিয়া অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম আরও বলেন, “আওয়ামী লীগের অনেক নেতা পালিয়ে গেছেন, কিন্তু ভোটাররা এখনো আছেন। জনগণ সেই দলকেই ভোট দেবে, যারা তাদের জানমালের নিরাপত্তা দিতে পারবে।”

হিন্দু ভোটারদের বিষয়ে তিনি বলেন, “আগে তারা আওয়ামী লীগকে ভোট দিত, কিন্তু এবার যদি আওয়ামী লীগ না আসে, তাহলে তারা সেই পক্ষেই ভোট দেবে—যারা তাদের নিরাপত্তা দিতে পারবে। ইসলামী আন্দোলন বিজয়ী হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “রাস্তাঘাট নির্মাণ এমপিদের মূল কাজ নয়। তারা উন্নয়নের দোহাই দিয়ে ইসলামের বিরুদ্ধে আইন পাস করেছে। এমপিদের আসল দায়িত্ব হলো দেশের নীতি ও আইন ইসলামী আদর্শে নির্ধারণ করা।”

অনুষ্ঠানে রামগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসেন, লক্ষ্মীপুর-১ আসনের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img