Homeআন্তর্জাতিকবাবার মৃত্যুর ৬ দিনের মাথায় পার্টি করেছিলেন প্রিয়াঙ্কা!

বাবার মৃত্যুর ৬ দিনের মাথায় পার্টি করেছিলেন প্রিয়াঙ্কা!

ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৩ সালে মারা যান অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাবা অশোক চোপড়া। বাবার খুব আদরের ছিলেন প্রিয়াঙ্কা। হাতে ‘ড্যাডিস লিটল গার্ল’ ট্যাটু করা আছে তার। তবে বাবার মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই মাকে নিয়ে পার্টি করেছিলেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী।

জানা যায়, বাবার মৃত্যুর ৬ দিনের মাথায় ঘটা করে মা মধু চোপড়ার জন্মদিন উদযাপন করেন ‘দেশি গার্ল’। ‘উপহার’ হিসেবে এসেছিলেন জন আব্রাহাম।

বাবা অশোক চোপড়া মৃত্যুর দিন ছয়েকের মাথায় ৬০ বছরে পা দেন অভিনেত্রীর মা। বাড়িতে তখন শোকের আবহ। আত্মীয়-পরিজন ভর্তি। এমন অবস্থায় মায়ের জন্মদিন উদযাপন করার সিদ্ধান্ত নেন প্রিয়াঙ্কা। যেমন ভাবা, তেমনই কাজ। ঘটা করে আয়োজন করেন প্রিয়াঙ্কা।

এখানেই শেষ নয়, ওই পার্টিতে ডিজে বাজিয়ে নাচ করেছিলেন মা-মেয়ে। যদিও এমন কাণ্ড দেখে আত্মীয়-পরিজন খানিক অসন্তুষ্ট হন, স্বামী হারানোর শোক এত সহজে ভুলে যাওয়ায় নাকি অনেকে সমালোচনাও করেন! কিন্তু লোকের কথায় কান দেওয়ার পাত্রী নন প্রিয়াঙ্কা।  

প্রিয়াঙ্কা বলেন, বাবা বেঁচে থাকলে তিনি নিজেও মায়ের জন্মদিনটা পালন করতেই চাইতেন। আমি সেই কাজটাই করেছি।

পাশপাশি, মধু চোপড়া সমালোচনা সহ্য করেছেন ছেলে-মেয়ের মুখ চেয়ে। তার কথায়, লোকে বলেছে, ‘দেখো কেমন নাচছে!’ কিন্তু আমি ভেবেছিলাম, আমার ছেলে-মেয়েরা এত কষ্ট করে এমন একটা সন্ধ্যার আয়োজন করেছে আমার ওদের সঙ্গ দেওয়া উচিত। আবার উপহারের মোড়কে মুড়ে নিয়ে আসে জনকে।

যদিও অনেকটা রাতেই জন আসেন অভিনেত্রীর মায়ের জন্মদিনের অনুষ্ঠানে। কারণ, জনকে বরাবরই পছন্দ প্রিয়াঙ্কার মায়ের। সেই সময় ‘দোস্তানা’ সিনেমাতে জনের সঙ্গে কাজ করেন প্রিয়াঙ্কা। তাই সহ-অভিনেত্রীর কথা ফেলতে পারেননি জনও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img