বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে জেফ্রি এপস্টেইনের তদন্ত নথিপত্রের সম্প্রতি প্রকাশ। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন বিচার বিভাগ জনসমক্ষে এফাইলের একটি বড় অংশ প্রকাশ করে। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে বিভিন্ন রথি-মহারথির নাম, পাশাপাশি ক্রীড়া জগতের বিখ্যাত ব্যক্তিত্বদের নামও এফাইল থেকে বাদ যায়নি। ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল ও গলফসহ বিভিন্ন ডিসিপ্লিনের অ্যাথলেটদের নাম এপস্টেইন ফাইলসে দেখা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য উইক’ জানিয়েছে, ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ভারতের শচীন টেন্ডুলকারের নাম ফাইলসে আছে। তবে শচীনের নাম এসেছে ফাইলের ‘মোস্ট অ্যাডমায়ার্ড’ (সবচেয়ে প্রশংসিত) বিভাগে, অর্থাৎ তার কোনো অপরাধের প্রমাণ নয়।
ফুটবল জগতের বর্তমান তারকা আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি-এর নামও ফাইলসে আছে, এবং তার নামও ফাইলের মোস্ট অ্যাডমায়ার্ড বিভাগে। একই বিভাগের অন্তর্ভুক্ত রয়েছেন সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহাম।

এছাড়াও, বাস্কেটবল এবং গলফ জগতের কিংবদন্তি মাইকেল জর্ডান ও টাইগার উডস-এর নামও উল্লেখযোগ্য। টাইগার উডসের নাম এসেছে একটি ইমেইল তালিকার সূত্রে, আর মাইকেল জর্ডানের নাম এসেছে তার ‘প্রেসিডেন্সিয়াল মেডেল’ সংক্রান্ত তথ্যের কারণে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, নামে থাকার মানেই কোনো অপরাধের প্রমাণ নয়। Jeffrey Epstein Files-এ ব্যক্তির নাম থাকলে তা কেবল ইমেল বা তালিকাভুক্তির উল্লেখ মাত্র। FBI বা DOJ এখনও এই ক্রীড়া ব্যক্তিদের বিরুদ্ধে কোনও অভিযোগ বা দোষী সাব্যস্তের ঘোষণা দেয়নি। সংবাদ প্রকাশের সময় অবশ্যই পাঠকের কাছে স্পষ্ট করা প্রয়োজন যে, এই তারকাদের নাম শুধু ফাইলসে আছে, অপরাধ প্রমাণিত নয়।



