Homeইউনিয়নরামগঞ্জে জমি দখল বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত

রামগঞ্জে জমি দখল বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাঁশঘর এলাকার আহমেদ আলী হাজী বাড়িতে জমি দখলকে কেন্দ্র করে চাচা–ভাতিজাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, সোমবার রাত ১০টার দিকে চাচা হাসমত উল্ল্যার জমিতে জোর করে ঘর নির্মাণের চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তার ভাতিজা তোফায়েল (৩৪) ও মোহন (৩০) ভাড়া করা সহযোগীদের সঙ্গে নিয়ে হাসমত উল্ল্যার ওপর অতর্কিত হামলা চালায়।

বিদ্ধস্ত অবস্থায় গুরুতর আহত হাসমত উল্ল্যাহ (৭০)–কে রামগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় রামগঞ্জ থানায় মামলা হয়েছে। অভিযুক্ত তোফায়েল ও মোহন ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img