Homeআন্তর্জাতিকঅন্ধকারে না খেয়ে আছে গাজাবাসী

অন্ধকারে না খেয়ে আছে গাজাবাসী

মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিদ্যুৎ ও খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। টানা বেশ কয়েকদিন ধরে এই অবরোধ জারি করে রেখেছে ইহুদি রাষ্ট্রটি।

আর তেল আবিবের এই পদক্ষেপকে যুদ্ধাপরাধ বলে আখ্যায়িত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গতকাল বুধবার (১২ মার্চ) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্যটি জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

বার্তা সংস্থাটি বলছে, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস গাজা উপত্যকায় ইসরায়েলের বিদ্যুৎ ও খাদ্য সরবরাহ অব্যাহতভাবে বন্ধ করে দেওয়াকে “যুদ্ধাপরাধ” বলে আখ্যায়িত করে বুধবার নিন্দা জানিয়েছে।

গাজার ক্ষমতাসীন গোষ্ঠীটি বিবৃতির মাধ্যমে বলছে, ১৬ মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের চলমান বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং দেইর আল-বালাহ ডিস্যালিনেশন প্ল্যান্টে বিদ্যুৎ সরবরাহের সীমিত লাইন সম্প্রতি বিচ্ছিন্ন করাটা যুদ্ধাপরাধ যা তৃষ্ণার্ত মানুষের বিপর্যয়ের মুখে পতিত হওয়ার ঝুঁকি তৈরি করে।

হামাস বলেছে- বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধের হাতিয়ার হিসেবে ইসরায়েলের পানি ও খাদ্যকে ব্যবহার করছে এবং এটি আসলে “গাজার মানবিক বিপর্যয়কে আরও খারাপ করার একটি পদ্ধতিগত প্রচেষ্টার অংশ।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img